• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কলাপাড়া

কুয়াকাটা সৈকতে ভেসে এলো জীবিত অলিভ রিডলি কচ্ছপ

কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধি
  ১৬ মে ২০২৬, ১৩:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পটুয়াখালির কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৩৫ কেজি ওজনের অলিভ রিডলি প্রজাতির ১টি জীবিত কচ্ছপ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্ব পাশে ডিসি পার্ক সংলগ্ন এলাকায় কচ্ছপটি দেখতে পান সৈকতের ফটোগ্রাফার মোহাম্মদ সাইফুল।

পরে বন বিভাগ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সমন্বয়ে কচ্ছপটির চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বলেন, বারবার সামুদ্রিক প্রাণীর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। উপকূলীয় পরিবেশ রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ডলফিন ও কচ্ছপ রক্ষা কমিটির নথি অনুযায়ী, চলতি মাসেই কুয়াকাটা উপকূলে সাতটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। এর মধ্যে একটি সবুজ সামুদ্রিক কচ্ছপ এবং পাঁচটি অলিভ রিডলি প্রজাতির। প্রতিটির শরীরে ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

২০২০ সালে পাঁচটি, ২০২২ সালে নয়টি এবং ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত আট বছরে অন্তত ৩০টি মৃত কচ্ছপ কুয়াকাটা ও আশপাশের সৈকতে ভেসে এসেছে। এর মধ্যে অলিভ রিডলি, সবুজ সামুদ্রিক, হকসবিল, লগারহেড ও লেদারব্যাক প্রজাতির কচ্ছপ রয়েছে। এর মধ্যে আন্ধারমানিক নদী সংলগ্ন এলাকায় একটি জীবিত কচ্ছপও ভেসে এসেছিল।

স্থানীয় জেলেদের দাবি, অবৈধ ট্রলিংয়ে রাখা টোন জালের কারণে এসব সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। তারা আহত কচ্ছপ ও ডলফিনের চিকিৎসা এবং মৃত প্রাণীগুলোর বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার দাবি জানিয়েছেন।

পরিবেশ কর্মী কেএম বাচ্চু বলেন, বারবার আহ্বান সত্ত্বেও কচ্ছপ ও ডলফিনের মৃত্যুর কারণ উদঘাটন হয়নি। এদিকে জেলেদের সচেতনতাও জরুরি।

তিনি আরও বলেন, মৃত প্রাণীগুলোকে মাটি চাপা না দিয়ে মিউজিয়াম আকারে সংরক্ষণ করলে পর্যটকরাও উপকৃত হবেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ও মৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক রাজীব সরকার বলেন, বঙ্গোপসাগরে ব্যবহৃত অবৈধ ট্রলিং জালে কচ্ছপ ও ডলফিনসহ সামুদ্রিক প্রাণী আটকা পড়ে মারা যাচ্ছে। জেলেদের সচেতনতার পাশাপাশি বন ও মৎস্য অধিদপ্তরের মাধ্যমে কচ্ছপের পোনা অবমুক্ত করলে প্রজাতি সংরক্ষণ সম্ভব।

বন বিভাগের কুয়াকাটা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন বলেন, কুয়াকাটা উপকূলে ভেসে আসা কচ্ছপ, ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর মৃত্যু জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ বিষয়ে সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর আরও এগিয়ে আসা প্রয়োজন।

তিনি জানান, উদ্ধার হওয়া জীবিত কচ্ছপটির চিকিৎসা চলছে এবং সুস্থ হলে সমুদ্রে অবমুক্ত করা হবে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় পদ্মারচর থেকে হাত-পা বাঁধা অবস্থায় দরবারের খাদেম উদ্ধার

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উপকূলীয় সমুদ্রের পানিতে ১৭৯ ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে, যা সামুদ্রিক কচ্ছপের মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জরুরি ভিত্তিতে কচ্ছপের নিরাপদ অভয়ারণ্য গড়ে না তুললে এ প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

/অ

  • কুয়াকাটা সৈকত
  • কচ্ছপ
এ সম্পর্কিত আরও খবর
শিবচরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত
শিবচরে ৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত
মৃত জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত, আতঙ্কে পর্যটকরা
মৃত জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত, আতঙ্কে পর্যটকরা
কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান
উত্তাল হয়ে উঠছে কুয়াকাটা সৈকত
উত্তাল হয়ে উঠছে কুয়াকাটা সৈকত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।